Skip to content

Blog By Abir

Menu
  • Hacking
  • Linux
  • Tips
  • News
Menu

Void Linux (Gnome) এ OpenBangla কিবোর্ড ইন্সটল করার পদ্ধতি !!

Posted on August 14, 2026August 14, 2026 by Abir Siddiky

Linux-এ বাংলা টাইপ করার জন্য OpenBangla Keyboard বেশ জনপ্রিয় একটি Open Source বাংলা ইনপুট পদ্ধতি। কিন্তু আপনি যদি Void Linux ব্যবহার করেন, তাহলে OpenBangla ইনস্টল করার প্রক্রিয়াটি Ubuntu, Debian, Fedora বা Arch Linux-এর tutorial অনুসরণ করার মতো সরাসরি নাও হতে পারে।

এই গাইডে আমরা Void Linux-এর GNOME Desktop-এ OpenBangla Keyboard source code থেকে build ও install করব।

ধাপ ১ঃ প্রথমে সিস্টেম আপডেট করে নিনঃ

sudo xbps-install -Su

ধাপ ২ঃ প্রয়োজনীয় প্যাকেজ গুলো ইন্সটল করুনঃ

sudo xbps-install -S git cmake make gcc qt5-devel ibus-devel zstd rust cargo pkg-config

ধাপ ৩ঃ রিপজিটরি ক্লোন করুনঃ

git clone --recursive https://github.com/OpenBangla/OpenBangla-Keyboard.git

ধাপ ৪ঃ OpenBangla-Keyboard ফোল্ডার/Directory তে যান এবং Submodule গুলো ঠিকভাবে ডাউনলোড হয়েছে কিনা নিশ্চিত করুনঃ

cd ~/OpenBangla-Keyboard
git submodule update --init --recursive

তারপর

ls src/engine/riti

এখানে CMakeLists.txt দেখতে পাবেন।

ধাপ ৫ঃ Build directory তৈরি করুনঃ

mkdir build
cd build

ধাপ ৬ঃ CMake configure করুনঃ

cmake ..

এখানে যদি:

Configuring done
Generating done

এরকম আসে তাহলে সব ঠিক আছে।

ধাপ ৭ঃ OpenBangla Keyboard compile করুনঃ

make -j$(nproc)

Build শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ধাপ ৮ঃ Install করুনঃ

sudo make install

ধাপ ৯ঃ IBus restart করুনঃ

ibus restart

তারপর Logout → Login করুন।

ধাপ ১০ঃ GNOME-এ OpenBangla enable করুনঃ

Settings → Keyboard → Input Sources

তারপর:

+ → Bangla → OpenBangla Keyboard → Add

বিঃদ্রঃ

বাংলা থেকে English Switch করতে GNOME-এর default shortcut:

Super (উইন্ডোজ বাটন) + Space

অর্থাৎ:

Super + Space → English ↔ বাংলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • Void Linux (Gnome) এ OpenBangla কিবোর্ড ইন্সটল করার পদ্ধতি !!

Archives

  • August 2026
©2026 Blog By Abir | Design: Newspaperly WordPress Theme